কিতাবঃ তাফসীরে ইবনে জারীর (তাফসীরে তাবারী)
লেখকঃ আল্লামা আবূ জা’ফর মুহাম্মদ ইবন জারীর তাবারী (২২৪-৩১০ হিজরী)
তাফসীরটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
- এটি হাদীস ভিত্তিক পূর্ণাঙ্গ তাফসীর। হাদীসের সনদ ভিত্তিক তাফসীর এর জন্য তাঁকে সনদভিত্তিক তাফসীর রচনার পথিকৃত বলা হয়।
- প্রতিটি আয়াতের আলাদা আলাদা তাফসীর।
- কুরআন দিয়ে কুরআনের তাফসীর করা হয়েছে।
- আল্লামা ইবনে জারীর তাবারী (রহ) প্রথমে আয়াতটির সারাংশ তাফসীর করেছেন। পরবর্তিতে এ সম্পর্কিত হাদীসগুলো দিয়ে তা উল্লেখ করেছেন।
- প্রতিটি আয়াতের ক্ষেত্রে রাসূলুল্লাহ (সা), সাহাবী ও তাবিঈগণের বর্ণিত হাদীস সনদ সহকারে বর্ণনা করেছেন। এ ক্ষেত্রে তিনি মারফূ হাদীসকেই প্রমাণ্য ও নির্ভরযোগ্য মনে করছেন।
- কোন আয়াতের তাফসীরে কয়েকটি মত থাকলে তাও উল্লেখ করা হয়েছে।
- আহকাম সম্পর্কিত আয়াতের তাফসীরের ক্ষেত্রে তিনি ফিকহী মাসআলা সম্পর্কেও আলোকপাত করেছেন।
- বিভিন্ন দূরহ বা কঠিন শব্দের অর্থ বিভিন্ন বিদ্বানগণের নিকট কি অর্থ প্রকাশ পেয়েছে তাও উল্লেখ করা হয়েছে।
- এই তাফসীরে ই’জাযুল কুরআন সন্নিবেশিত করা হয়েছে। অর্থ্যাৎ যেসব আয়াতে কুরআনের অলৌকিকত্ব সম্পর্কে চ্যালেঞ্জ করা হয়েছে, আল্লামা তাবারী সেসব চ্যালেঞ্জের মুকাবিলায় যৌক্তিক প্রমাণ ও অভিনব বর্ণনা পদ্ধতি উপস্থাপন করেছেন।
- এই তাফসীরের অন্যতম বৈশিষ্ট্য হলো, মু’তাযিলা, কাদরিয়া ও জাহমিয়া তথা বাতিল ফিরকার মতামত উল্লেখ করত: তা খন্ডনের মাধ্যমে দাতভাঙ্গা জবাব দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের অভিমতকে প্রতিষ্ঠা করেছেন।
- অপ্রয়োজনীয় বর্ণনা, অতিরিক্ত আলোচনা, মুফাসসিরদের নিজস্ব চিন্তা-চেতানা তথা ব্যক্তিগত মত পরিহার করেছেন।
- কুরআনের বিভিন্ন শব্দের পঠন-পদ্ধতির বিশ্লেষণও তাফসীরে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে তিনি ‘কিতাবুল কিরাত’ নামে ১৮ খন্ডে সমাপ্ত একটি গ্রন্থ রচনা করেছেন।
- অনেক ক্ষেত্রে আয়াতের ব্যাখ্যায় আরবী কবিতাও উল্লেখ করেছেন।
এ তাফসীর সম্পর্কে ইমাম নববী (র) বলেন,
‘আত-তাবারীর তাফসীর গ্রন্থটি এক অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জল। এই তাফসীরটি তাঁর অনন্য কীর্তি। এর সমতুল তাফসীর আজ পর্যন্ত কেউ রচনা করতে পারেনি।’
ইমাম ইবন তাইমিয়াহ বলেন,
‘আত-তাবারীর তাফসীর গ্রন্থখানি বিশেষ মর্যাদার অধিকারী, সত্যিই এটি একটি অতুলীয় তাফসীর গ্রন্থ।”
স্ক্যানকৃত ১০টি খন্ড ডাউনলোড করুনঃ- (বাকি খন্ডগুলো স্ক্যান করা হয়নি)
